নায়েবে আমির মুফতির মতে

‘মাদ্রাসা বন্ধে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় বাড়ছে করোনা’

১৮ জুলাই ২০২১, ০৬:৩০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণে সরকার দেশে মাদ্রাসাগুলো বন্ধ রাখায় আল্লাহ ‘অসন্তুষ্ট’ হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলওয়াত-দোয়া হচ্ছে না। এ কারণে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হচ্ছে।’

রোববার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর চাঁদমারীতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করে তিনি বলেন, স্কুল বন্ধ রেখে জাতিকে মূর্খ করে ফেলছে সরকার।

তিনি বলেন, ‘একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ করা শ্রেয়। শিশুরা খেলার মাঠ, হাটবাজার সর্বত্র যেতে পারলেও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে সরকারের।’

এসময় দলটির নেতারা জানান, ঈদুল আযহার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে ‘বড় আন্দোলন’ গড়ে তুলবেন তারা। ডান্ডা, হামলা, মামলা করে মানুষকে আর দাবিয়ে রাখতে পারবে না এ সরকার।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ইস্যুতে ধর্মভিত্তিক নানা সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করেন ইসলামী আন্দোলন-বাংলাদেশের নেতারা।  

করোনা সঙ্কটে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘স্বাস্থ্য খাতে লুটপাটের কারণে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতালে এসে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না '

তারা বলেন, গত কয়েক মাসে অনেক নীরিহ আলেম-ওলামাদের সরকার গ্রেপ্তার করে কারাবন্দি করেছে। আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি দাবি জানান তিনি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন টিটুসহ আরও অনেকে।

ট্যাগ: করোনা
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬