ফ্রি ফায়ার গেমে হেরে তরুণের অত্মহত্যা

১৮ জুলাই ২০২১, ০৪:০৩ PM
 মিঠু

মিঠু © ফাইল ফটো

দিনাজপুরে বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেমে হেরে এক তরুণ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। ওই তরুণের নাম মো. মিঠু (২১)।

রোববার (১৮ জুলাই) ভোররাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি তার মায়ের সাথে থাকতেন। পাশাপাশি একটি দোকানে দিনমজুরের কাজ করতেন।

নিহত মিঠুর মা জানান, আমার ছেলে অনেকদিন ধরে মোবাইলে কি যেন খেলে। রাতে বাসায় ফেরার পর অনেক গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করত। অনেক বার নিষেধ করলেও আমার কথা শোনেনি। আজ মোবাইলটাই আমার ছেলেকে মেরে ফেলল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬