করোনায় বেকার

কোলের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা

১৬ জুলাই ২০২১, ১১:৩৫ PM
রাবেয়ার কোলে তার সন্তান

রাবেয়ার কোলে তার সন্তান © সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়ায় এক বাবা তার কোলের সন্তান ৪৫ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে উপজেলা প্রশাসন ওই সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমাল ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার উপজেলা প্রশাসন সন্তানকে মায়ের কোলো ফিরিয়ে দেন।

জানা গেছে, ওই গ্রামের  শাহ আলম ও রাবেয়া দম্পতি তাদের তিন মাস বয়সী শিশু সন্তানকে ৪৫ হাজার টাকায় জেলার ঘাটাইল উপজেলার বাইশকাইল গৈজারপাড়া গ্রামের সবুজ মিয়া ও স্বপ্না দম্পতির কাছে বিক্রি করে দেন। এই ঘটনা জানার পর উপজেলা প্রশাসন শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে তুলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, ঘটনার নেপথ্যে রয়েছে দারিদ্রতা। পরিবারটিকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। রাবেয়া বেগমকে একটি ক্লিনিকে আয়া পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence