দুই ডোজ টিকা নেওয়ার পরও পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬ জুলাই ২০২১, ০৩:৩২ PM
আহসান হাবীব

আহসান হাবীব © সংগৃহীত

করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়ে পুলিশের একজন পদস্থ কর্মকর্তা মারা গেছেন। তার নাম আহসান হাবীব। তিনি এপিবিএন-১ এর অতিরিক্ত পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, আহসান হাবীব রাঙামাটি জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত হন। সেখান থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ৬ জুলাই থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

আহসান হাবীব এর আগে চাঁদপুরে কর্মরত ছিলেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ৩৩তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬