করোনায় ৩৩তম বিসিএস ক্যাডার আহসানের মৃত্যু

১৬ জুলাই ২০২১, ০৯:২৬ AM
আহসান হাবীব

আহসান হাবীব © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তার নাম আহসান হাবীব। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আহসান হাবীব রাঙামাটি জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সস্ত্রীক করোনা আক্রান্ত হন। সেখান থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ৬ জুলাই থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

আহসান হাবীব এর আগে চাঁদপুরে কর্মরত ছিলেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ৩৩তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬