যাবজ্জীবন মানে ৩০ বছর কারাবাস, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫ জুলাই ২০২১, ০৭:৫৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের সাজা। এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। তবে রায়ে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকলে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) আপিল বিভাগের ওয়েবসাইটে ১২০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির।

এর আগে গত ১ ডিসেম্বর যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে এ সংক্রান্ত রিভিউ আবেদনের রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতি এই রায় দিয়েছিলেন।

ট্যাগ: আদালত
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬