ঈদের কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে: নওফেল

১৫ জুলাই ২০২১, ০৯:৪০ AM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আজহার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার চট্টগ্রামের পাঠানটুলীতে দ্বীন মোহাম্মদ কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, লকডাউন শিথিল করা হয়েছে বলে আপনারা যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে পারব না। আমরা-আপনারা যদি সচেতন না হই, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে করোনাকে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না।

করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার। নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষকে সহায়তা প্রদানে গত ১৩ জুলাই ৩ হাজার ২০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। ৫টি খাতে এ সহায়তা দেওয়া হবে। সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য।

পড়ুন: ১৫ দিন পর গণপরিবহন, দোকান-শপিংমল চালু

তিনি বলেন, সরকারের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হবে। পর্যটন খাতের বিভিন্ন হোটেল, মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ১ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ-পরিবহন শ্রমিকদের। এসব খাতে মোট ১৭ লাখের বেশি মানুষ রয়েছে। তাদের ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, করোনার ভ্যাকসিনের যে সংকট ছিল তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টায় কেটে গেছে। আগামী ৬ মাস থেকে ১ বছরের ভেতরে আমরা আশা করছি দেশের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

উপমন্ত্রী বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করে কোটির বেশি ভ্যাকসিন সংগ্রহ করে ফেলেছেন। কারণ তিনি জানেন, ঘরের কর্মক্ষম লোকটা যদি মারা যায় তাহলে সেই পরিবার সারাজীবনের জন্য বেকার হয়ে যায়। যিনি বাইরে যান কাজ করতে, তিনি যদি করোনা হয়ে মারা যান তাহলে আর রক্ষা নেই।

বিশ্বকাপের বদলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা পাকিস্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬