করোনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রীর

১৪ জুলাই ২০২১, ০৬:৪৫ PM
নবনীতা সরকার

নবনীতা সরকার © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম নবনীতা সরকার (২৫)।

বুধবার (১৪ জুলাই) ভোর ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনা পজিটিভ  ও সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা যায়, নবনীতা সরকারের স্বামী জাককাইনবি'র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী ও তার স্ত্রী নবনীতা সরকার করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ নবনীতার মারা যান।

এদিকে নবনীতা সরকারের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে ত্রিশালে বাদশা মিয়া (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬