জমা পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের আবেদন শুরু আজ

১৩ জুলাই ২০২১, ০৩:৫৭ PM
করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী

করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী © ফাইল ফটো

বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার অপেক্ষায় রয়েছেন এমন শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা নেয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd এই ই-মেইলে আবেদন করতে হবে। আজ ১৩ থেকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ইমেইল পাঠাতে হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’। বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

মন্ত্রণালয়ে আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে আরও কোনো তথ্যের প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন এমন শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। শিক্ষার্থীর টিকাদানের তারিখ এগিয়ে আনার বিষয়টিও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬