বাকিতে পেট্রল না দেওয়ায় পাম্প ভাংচুর করল ছাত্রলীগ

০৯ জুলাই ২০২১, ১১:৪১ PM
পেট্রল পাম্প ভাঙচুর

পেট্রল পাম্প ভাঙচুর © সংগৃহীত

বাকিতে পেট্রল না দেওয়ায় একটি পাম্পে ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধের থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) যশোরের বেনাপোলের তালসাড়ি এলাকায় মিলন ব্রাদার্স নামে একটি পেট্রল পাম্পে এই ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ ৫-৬ জন পেট্রল পাম্পে গিয়ে পেট্রল বাকি চায়। পাম্পের ম্যানেজার মালিকের অনুমতি ছাড়া বাকি দিতে অস্বীকৃতি জানালে রাসেলের নেতৃত্বে পাম্পে ব্যাপক ভাংচুর করা হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাশে থাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মিলন ব্রাদার্স নামে একটি পেট্রল পাম্পের মালিক মাসুদুর রহমান মিলন ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিএসে দাপট দেখাচ্ছেন ২৪-২৬ বয়সধারীরা, ত্রিশোর্ধ্ব মাত্র ৫%
  • ২০ এপ্রিল ২০২৬