করোনায় চার জেলায় ৭১ জনের মৃত্যু

০৯ জুলাই ২০২১, ১০:১৭ AM
করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের চার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কুষ্টিয়ায় ২২ জন, রাজশাহীর ১৮ জন, ময়মনসিংহে ১৪ জন ও চয়াডাঙ্গায় ১৭ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে  করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯জন।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬