হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান

১২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ PM
ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত

ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

‎হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত এবং সীমান্তপথে পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান শুরু করেছে প্রশাসন। ‎শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

‎প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজার পরিস্থিতির প্রভাবে তেলের দামে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ বা পাচারের চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিজিবি, র‍্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

‎বিকেল তিনটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে যৌথ দল জেলা সদরের চৌধুরী বাজার এবং নবীগঞ্জ উপজেলার শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার, ডিপো ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

‎অভিযান চলাকালে ফিলিং স্টেশন ও ডিলারদের মজুত পরিস্থিতি যাচাই করা হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রতিরোধে সতর্কতা জোরদার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়ম বা শাস্তিমূলক ব্যবস্থার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। ৫৫ বিজিবির আওতাধীন এলাকায় সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬