মোদি-মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

০৪ জুলাই ২০২১, ০৫:১৩ PM
স্থলবন্দর ও কাস্টমসের আম হস্তান্তরের আনুষ্ঠানিকতা

স্থলবন্দর ও কাস্টমসের আম হস্তান্তরের আনুষ্ঠানিকতা © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৪ জুলাই) দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট প্রতিনিধিদের আম বোঝাই ট্রাকটি বুঝিয়ে দেয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম। আম পাঠানো বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরও অনেকে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হল ভারত, তাই এই বন্ধুরাষ্ট্রের প্রতি সৌহার্দ্য বিনিময় হিসাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ এই আম পাঠিয়েছেন।

এর আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববার আম পাঠানোর ব্যাপারে শুক্রবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়। এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

নেত্রকোনায় ক্রেতাদের পদভারে জমজমাট ঈদ বাজার
  • ১৪ মার্চ ২০২৬
সব ধর্মের মানুষ মিলেই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ: প্রধানমন্ত…
  • ১৪ মার্চ ২০২৬
‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির’
  • ১৪ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
আজ স্বর্ণের গহনা কিনতে কত খরচ করতে হবে আপনাকে, জেনে নিন
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081