যাদের ছেলে-মেয়েরা পড়ে না, তারাই স্কুল-কলেজ খোলার পক্ষে

০৩ জুলাই ২০২১, ০৫:০৪ PM
সংসদের বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদের বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

যাদের ছোট ছোট ছেলে-মেয়ে স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে যায়, তারাই কিন্তু তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চান না। তবে যাদের ছেলে-মেয়ে লেখাপড়া করে না, ইদানিং সবচেয়ে বেশি সোচ্চার তারা। পড়ানোর মতো ছেলে-মেয়ে নাই, তারাই বেশি কথা বলে।

আজ শনিবার (০৩ জুলাই) জাতীয় সংসদ ভবনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্কুল বন্ধ আছে। কিন্তু পড়াশোনা যেন বন্ধ না হয়। আমরা সংসদ টিভিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। শিক্ষার্থীদের একটু ক্ষতি হচ্ছে। টিকা দিয়েই আমরা স্কুল-কলেজ খুলে দেব। লেখাপড়া শিখবে। কিন্তু জেনেশুনে এর জন্য একটি শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেব কি না, সেটা চিন্তা করতে হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কোন টিকা কোন বয়সে দিতে হয়, সেটা অনুসরণ করতে হয়। তাদের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে আমরা শিশুদের টিকাদান শুরু করেছি।

শিক্ষায় এবার সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষাখাতে অনেক গুরুত্ব দিয়েছি। সেজন্য আমরা এবার শিক্ষায় বড় বাজেট বরাদ্দ দিয়েছি। প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত দুই কোটি তিন লাখ শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করেছি।

শেখ হাসিনা আরও বলেন, শিক্ষার জন্য সবচেয়ে বেশি কাজ আওয়ামী লীগ সরকারই করেছে। আমাদের সময়ে শিক্ষার হার বেড়েছে। বিদেশে গিয়ে অনেক শিক্ষার্থী পড়ালেখা সুযোগ পাচ্ছে।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬