করোনা আতঙ্কে কোনো গাড়িই নিল না রোগীকে, রাস্তায় যুবকের মৃত্যু

০৩ জুলাই ২০২১, ১২:২৪ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © প্রতীকি ছবি

করোনা রোগী ভেবে সংক্রমণের ভয়ে অসুস্থ যুবককে হাসপাতালে যাওয়ার জন্য অটোরিকশায় উঠতে না দেওয়ায় রাস্তায় তার মৃত্যু হয়। যুবক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। আজ শনিবার (৩ জুলাই) সকাল ছয়টার দিকে নাটোর রেলস্টেশন বাজারে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি বৃ-চাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। তার বাড়ি জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামে।

স্থানীয়দের সূত্র মতে জানা যায়, আজ সকাল ৬টার দিকে হাতে ক্যানুলা লাগানো এক যুবক বাজারের একটি দোকান এসে সিগারেট কেনেন। এরপর তিনি কাঁপতে শুরু করেন। তখন তিনি একটি অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। কিন্তু করোনা রোগী মনে করে চালক তাকে অটোরিকশায় উঠতে দেননি। তার সঙ্গে কেউ না থাকায় এবং হাতে ক্যানুলা থাকার সঠিক কারণ বলতে না পারায় কোনো চালকই তাকে গাড়িতে তুলতে রাজি হননি। এভাবে পাঁচ মিনিট কেটে যায়। যুবকটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

অজ্ঞাত এই যুবকের মৃতদেহ নিয়ে কী করবেন, তা ভেবে পাচ্ছিলেন না স্থানীয় লোকজন। অনেকে ফেসবুকে লাইভ করে মৃত ব্যক্তির ব্যাপারে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ জানতে পারে ওই যুবক শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে তার সঙ্গে থাকা স্ত্রী স্বামীর লাশ শনাক্ত করেন।

স্টেশন বাজারের ব্যবসায়ী ও বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত যুবকের হাতে ক্যানুলা থাকায় আমরা যুবকটিকে করোনা রোগী বলে ভাবছিলাম। তিনি হাসপাতাল থেকে পালিয়েছেন বলে মনে করেছিলাম। তবে কাঁপুনি থাকায় কেউ কেউ তকে মৃগী রোগী মনে করেছিলেন। আমরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনো যানবাহনের চালকই তাকে গাড়িতে তুলতে রাজি হচ্ছিল না। পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছিল। তারা পৌঁছানোর আগেই যুবকটি মারা যান।’

মৃত যুবকের স্ত্রীর দাবি, তার স্বামী গতকাল শুক্রবার অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে উঠছিলেন। কাউকে না বলে তার স্বামী হাসপাতালের বাইরে যান। পরে খবর পেয়ে সদর হাসপাতালের মর্গে স্বামীর লাশ দেখতে পান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। পরে লাশটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬