কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জন গ্রেপ্তার

০২ জুলাই ২০২১, ০৭:০৬ PM
লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ

লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ © ফাইল ফটো

লকডাউনে ঘর থেকে বেরিয়ে পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালতের মুখে পড়েছেন অনেকেই। তাদের মধ্য থেকে লকডাউনের দ্বিতীয় দিনে  ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (২ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থান থেকে কঠোর লকডা্উনের দ্বিতীয় দিনে অকারণে ঘরের বাইরে বের হওয়া এ সব মানুষদের গ্রেপ্তার করে পুলিশ। তবে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক কম।

এদিকে প্রধান সড়কগুলোর চেয়ে রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

এছাড়া গ্রেপ্তারের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ট্রাফিক পুলিশ ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close