ছেলের অপমান সইতে না পেরে মায়ের আত্মহত্যা

০২ জুলাই ২০২১, ১২:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মাত্র ১১ বছর বয়সী ছেলের অপমান সহ্য করতে না পেরে বিষপানে এক নারী আত্নহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সাভারের আশুলিয়ার দিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম নিলুফা বেগম (৩০)। সে এই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গরুকে খাবার দেয়া নিয়ে নিলুফার ছেলে তাকে গালিগালাজ করে। এই অপমান সহ্য করতে না পেরে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে নিলুফার মৃত্যু হয়।

আশুলিয়া থানার এস আই ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, দিয়াখালি এলাকায় এক নিলুফা নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬