টানা দুইদিন করোনায় ৮ হাজার আক্রান্ত

০১ জুলাই ২০২১, ০৬:২৫ PM
করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত © ফাইল ফটো

দেশে আবারও ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার রেকর্ড আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) দেশের ইতিহাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এই অবস্থায় সকলকেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

এদিকে আজও করোনায় ৮ হাজারের উপর নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ ১৪৩ জনের মৃত্যুর পাশাপাশি ৮ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে টানা দুইদিন করোনায় ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন আক্রান্তসহ দেশে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। আজ শনাক্তের হার ছিল ২৫.৯০ শতাংশ।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬