বিস্ফোরণে উড়ে গেছে ভবনের একাংশ, নিহত ৬

২৭ জুন ২০২১, ০৯:৪৭ PM
মগবাজার ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে

মগবাজার ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে © সংগৃহীত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমের বিপরীত পাশের ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুনের স্পার্ক দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব। এখন সবার আগে কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা।

একই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।

দেবাশীষ বর্ধন বলেন, অনেকে ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে কাজ করছে। আটকে পড়াদের উদ্ধারে ভবনের ভেতরে প্রবেশ করা হচ্ছে। আমি স্পটে আছি। ভেতরের তথ্য আমরা পরে জানাতে পারব।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close