খুলনা বিভাগে করোনায় আক্রান্ত অর্ধ লাখ পেরিয়ে

২৭ জুন ২০২১, ০৪:৩৮ PM
করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালে নেয়িা হচ্ছে

করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালে নেয়িা হচ্ছে © ফাইল ছবি

খুলনা বিভাগে প্রতিদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এই বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এই নিয়ে বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত্রের সংখ্যা ৫২ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬১৫ জন।

রবিবার (২৭ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দু’জন, চুয়াডাঙ্গায় দু’জন এবং মেহেরপুরে দু’জন মারা গেছেন। এখন পর্যন্ত খুলনায় মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮১ জন।

এদিকে খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।গত ২২ জুন থেকে ০৭ দিনের লকডাউন চলমান রয়েছে।

জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬