যশোরে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত

২৬ জুন ২০২১, ০২:০৫ PM
যশোরে করোনা আক্রান্ত

যশোরে করোনা আক্রান্ত © ফাইল ফটো

যশোরে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘন্টায় যশোরে ৯৫১ নমুনা পরিক্ষায় ৪৭০ জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৮৭ জনে।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।

শনিবার (২৬ জুন) যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মো: রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৯ জনের পজিটিভ ফলাফল এসেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজে ১১টি নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩০৯ জন, কেশবপুরে ২৪ জন, ঝিকরগাছায় ২৪ জন, অভয়নগরে ৪৮ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ০২ জন, শার্শায় ৩২ জন ও চৌগাছায় ১২ জন রয়েছেন।

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence