পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও

২৫ জুন ২০২১, ০৯:৪২ PM
সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন © সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী।

কোভিড ১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’-এর সুপারিশ করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘শাটডাউন’ নয়, এটি ‘বিধিনিষেধ’ হিসেবেই বাস্তবায়ন করা হবে।

পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আ…
  • ১০ মার্চ ২০২৬
close