স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেফতার

২৩ জুন ২০২১, ০৩:১৪ PM
অভিযুক্ত যুবক

অভিযুক্ত যুবক © ফাইল ফটো

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেওয়া ফয়সাল আহম্মেদ মিনা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।  

এর আগে, মঙ্গলবার রাতে এ ব্যাপারে গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ গ্রামের মো: গোলাম হোসেনের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: মাসুদ মামলা বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতার ফয়সাল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া জাঙ্গাল বাজার এলাকার আলমগীর মিনার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ জুন বিকেল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে পোস্ট দেন। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে। গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬