টিকার নামে সবাই মুলা দেখিয়ে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

২২ জুন ২০২১, ০৪:৫০ PM
এ কে আবদুল মোমেন

এ কে আবদুল মোমেন © ফাইল ফটো

বড় বড় উন্নত দেশ আমাদের করোনা ভ্যাকসিনের নামে মুলা দেখিয়ে যাচ্ছে। সম্প্রতি জি-৭ এর বৈঠকে তারা বলেছে, দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ টিকা দেবে। তবে সেটি কেবল আশ্বাসেই রয়ে গেছে। বাস্তবে হচ্ছে না।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের টিকা প্রাপ্তি নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

মন্ত্রী আরও বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।

এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট-৭ এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনাভাইরাসের টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ জুন জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬