হারানো ফোন নিয়ে আমি চিন্তিত নই: পরিকল্পনামন্ত্রী

২২ জুন ২০২১, ০৩:৩৭ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণি থেকে মোবাইল হারানোর ঘটনা ঘটলেও এখনো উদ্ধার হয়নি আইফোনটি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।

অঅজ মঙ্গলবার (২২ জুন) এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ফোন চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।

তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্টদের মাধ্যমে জেনেছি যে ফোনটি নিয়েছে তিনি ফোনটি চালু করেনি। ফোন চালু না করলে কিভাবে উদ্ধার করবো। ফোনটি এখন ডেড হয়ে আছে। ফোনটি চালু করলেই পাওয়া যেত।

সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence