কাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু

২০ জুন ২০২১, ০৩:৪৮ PM
ফাইজার বায়োএনটেকের করোনা টিজা

ফাইজার বায়োএনটেকের করোনা টিজা © ফাইল ফটো

দেশে আগামীকাল সোমবার (২১ জুন) থেকে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে। এদিন রাজধানীর তিনটি কেন্দ্রে এই টিকাদান চলবে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অঅধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ টিমের সদস্য অধ্যাপক শামসুল আরেফিন।

তিনি বলেন, আগামীকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখা রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার বায়োএনটেকের টিকাদান শুরু হবে।

শামসুল আরেফিন বলেন, প্রথমে প্রতিদিন ১২০ জনকে এই টিকা দেয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান চলবে। যারা টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছেন তবে এখনো টিকা নেয়ার জন্য আসতে পারেননি তাদেরকে আগে টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, টিকা দেয়ার পর আমরা ৭ থেকে ১০ দিন তাদের পর্যবেক্ষণ করবো। এরপর সবকিছু ঠিক থাকলে গণহারে টিকাদান শুরু হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
ইউএনও আলাউদ্দিন এখন ‘পর্ন তারকা’
  • ২০ মার্চ ২০২৬
এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence