সোমবার থেকে ফাইজারের টিকা প্রয়োগ ‍শুরু

১৯ জুন ২০২১, ০৬:২৪ PM
ফাইজার টিকা

ফাইজার টিকা © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা প্রয়োগ শুরু হচ্ছে আগামী সোমবার (২১ জুন) থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ শুরু হবে।

নিবন্ধন করেও টিকা না পাওয়াদের মধ্য থেকে আপাতত ১২০ জনকে দেয়া হবে ফাইজারের ডোজ। শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।  

টিকার পরীক্ষামূলক প্রয়োগ উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন টিকা গ্রহীতা ১২০ জনের বেশিরভাগই থাকবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী।

জানা গেছে, পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সাত দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে একযোগে দেওয়া হবে ফাইজারের টিকা।

গত ৩১ মে রাত ১১টা ১৫ মিনিটের দিকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ফাইজারের টিকা দেশে পৌঁছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, ফাইজার সংরক্ষণ করতে মাইনাস ৬০ ডিগ্রি থেকে মাইনাস ৯০ ডিগ্রি তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার। ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে পাঁচ দিন। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে দুই ঘণ্টা।

আরও দেখুন: 

ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

শুধু মেডিকেল শিক্ষার্থীরাই পাচ্ছেন সিনোফার্মের টিকা

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬