করোনায় আরও ৫০ মৃত্যু, বাড়ল আক্রান্ত

১৫ জুন ২০২১, ০৬:০৮ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২২২ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা শনাক্তের হার ১৪.২৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭১ হাজার ৭৩ জনে।

এর আগে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫০ জন।

মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬