ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট ডিবেটিং ক্লাব

০২ আগস্ট ২০২৬, ০৮:৫৫ PM
‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব।

‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব। © টিডিসি ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব।

আজ রবিবার (২আগস্ট) জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়ে গত ১০ থেকে ২৪ জুলাই এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ। দেশব্যাপী আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে রুয়েট ডিবেটিং ক্লাবের টিম 'ভ্যান গগ'।

প্রতিযোগিতায় অঞ্চলভিত্তিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক বিতর্ক ক্লাব অংশগ্রহণের সুযোগ পায়। পাশাপাশি জেলা ও শহরভিত্তিক স্বতন্ত্র ক্লাবও অংশ নেয়, যেখানে অংশগ্রহণকারী সদস্যদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং একই ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক ছিল।

বাংলা এশিয়ান পার্লামেন্টারি (এপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে সদস্য অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে দেশের ১৬টি অঞ্চলে নকআউট পদ্ধতিতে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে জাতীয় পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেয়। জাতীয় পর্বে চারটি ট্যাব রাউন্ড শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

প্রতিযোগিতায় টিম রুয়েটডিসি ভ্যান গগ (RUETdc Van Gogh) নামে রুয়েট ডিবেটিং ক্লাবের প্রতিনিধিত্ব করেন পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ মাহমুদ, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাওতুল উমাম এবং ইটিই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিহসান বিন মাকসুদ। ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে বিভিন্ন ধাপ অতিক্রম করে দলটি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950