বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই

০২ আগস্ট ২০২৬, ১০:২১ PM
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ভোক্তা অধিকার আন্দোলনের সংগঠক মো. আকিকুর রহমান

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ভোক্তা অধিকার আন্দোলনের সংগঠক মো. আকিকুর রহমান © টিডিসি ছবি

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ভোক্তা অধিকার আন্দোলনের সংগঠক মো. আকিকুর রহমান (৭৫) রাজধানী ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি ওডেসা ফ্যাশনস লিমিটেড এবং সাইমন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

বাংলাদেশের কার্টন শিল্প সমিতির অন্যতম উদ্যোক্তা ও সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সদস্য এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কোষাধ্যক্ষ ও নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 

কর্মজীবনের শুরুতে তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাকালীন কর্মীদের একজন ছিলেন। গার্মেন্টস, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি সততা, নেতৃত্ব ও জনকল্যাণে নিবেদিত ভূমিকার জন্য তিনি সমাদৃত ছিলেন। 

তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরীফখানী মহল্লায়। তিনি পরিবার-পরিজন, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬