তিন সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

০২ জুন ২০২১, ০৩:১৩ PM

© ফাইল ছবি

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আজ বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তৃতীয়বার অস্ত্রপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে যা…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬