মত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে ক্ষতিপূরণ হবে না

০১ জুন ২০২১, ০৮:৫৭ PM
এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট © ফাইল ফটো

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে দিলে আর ক্ষতিপূরণ হবে না বলে মনে করছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। আজ মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এমন মন্তব্য করেছেন। এ সময় অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দপ্তর সচিব কাজী মুহাম্মদ মাইন উদ্দীন। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে আসন্ন বাজেটে জিডিজির ৫ শতাংশ বা জাতীয় বাজেটের ২৮.৬৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘বর্তমানে শিক্ষাব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে। এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এই ক্ষতিপূরণ সম্ভব নয়।’

এ সময় অটোপাশে মূল্যায়ন কোনো দেশেই স্বীকৃত পাবে না উল্লেখ করে কাজী মুহাম্মদ মাইন উদ্দীন বলেন, ‘চার দলীয় জোট সরকারের সময় থাকাকালে বেগম খালেদা জিয়া এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ২৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করেছেন। আর কর্মচারীদের জন্য ৫০ শতাংশ বাড়ানো হয়।  বর্তমান সরকার ১৩ বছর ক্ষমতায় থাকলেও এক টাকাও বাড়ানো হয়নি।’

বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে তিনি বলেন, চাকরির নিরাপত্তা, আর্থিক স্বচ্ছলতা ও সামাজিক মর্যাদা না থাকায় শিক্ষকতা পেশায় আসতে চান না মেধাবী শিক্ষার্থীরা। তাদের এ পেশায় আকৃষ্ট করতে চাকরি জাতীয়করণের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence