রাস্তার পাশে পড়ে ছিল এক বস্তা টাকা

৩০ মে ২০২১, ১০:৩৬ PM
রাস্তার পাশে পাওয়া বস্তাভর্তি টাকা গুনছেন স্থানীরায়

রাস্তার পাশে পাওয়া বস্তাভর্তি টাকা গুনছেন স্থানীরায় © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশে পাওয়া গেল বস্তাভর্তি টাকা। বনপাড়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বস্তাটি। বনপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পরিত্যক্ত বস্তার মুখ খুলে দেখতে পায় টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বনপাড়া পৌর এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক পাগলী ভিক্ষা করতেন। তিনদিন ধরে ওই পাগলী নিরুদ্দেশ আছেন। এরমেধ্যেই আজ বিকেলে পৌরসভার কর্মীরা পরিত্যক্ত অবস্থায় বস্তাটি দেখতে পায়। পরে বস্তা খুলে টাকা দেখতে পান তারা।

বিষয়টি জানার পর পৌর মেয়রের নির্দেশে বস্তা খুলে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা, ৫০ টকাসহ সেখানে মোট ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া যায়।

পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, এক পাগলী পৌরসভা এলাকায় থাকতো। চলতো ভিক্ষা করে। মানবিক কারণে কিছু বলিনি আমরা। ধারণা করছি টাকাগুলো ওই পাগলীর। উপস্থিত লোকজনের সামনে গণনা করে টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে।

ওই পাগলীকে পাওয়া গেলে এ টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬