‘ছাত্র-শিক্ষকদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে’

২৮ মে ২০২১, ০৩:০৮ PM
জিএম কাদের

জিএম কাদের © ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকাদান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।

আজ শুক্রবার (২৮ মে) এক বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, মহামারি করোনার কারণে এক বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা দিয়েও, বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহত স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেয়ার পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে, স্বাভাবিকভাবে টিকাদান শেষ হতে হয়তো আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, পদ ১০, আবেদন শেষ ১১…
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের ভিন্নধর্মাবলম্বী শিক্ষার্থীদের ঈদ ঘিরে অনুভূতি
  • ২০ মার্চ ২০২৬
তারাবির ইমামতিকালে মস্তিষ্কে রক্তক্ষণ, দুদিন পর চলে গেলেন ম…
  • ২০ মার্চ ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রনেতাদের ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
শৈশবের ঈদ কি হারিয়ে যাচ্ছে?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence