আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করেছে: প্রধানমন্ত্রী

২৩ মে ২০২১, ০১:৩০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রবিবার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্নস্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেন তিনি। আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করেছে। কোনো দুর্যোগ আসলেই যেন তার আগেই পূর্বাভাস আমরা দিতে পারি, আমাদের স্যাটেলাইটের মাধ্যমে পূর্বাভাসটা দেওয়ার ব্যবস্থাটাও করব। কিছুটা আমরা করতে পারি কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যেন করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব।

তিনি আরও বলেন, আমরা আবার সতর্ক করছি আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, সেটা কেবল তৈরি হচ্ছে, সেটা কতদূর যাবে আধুনিক প্রযুক্তির কারণে অনেক আগে থেকে জানতে পেরে এরই মধ্যে সতর্কতা নিতে শুরু করা হয়েছে। সতর্ক থেকে ঝুঁকি হ্রাস করতে পারব আশা করি। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬