আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

২১ মে ২০২১, ১১:৫২ PM
চীনের করোনা ভ্যাকসিন

চীনের করোনা ভ্যাকসিন © ফাইল ফটো

সিনোফার্মের আরও ৬ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা বাংলাদেশকে উপহার দেবে চীন। এর আগে গত ১২ মে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল তারা। শুক্রবার (২১ মে) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এই তথ্য জানায়।

দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি টেলিফোনে কথা বলেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে আরও ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেয়ার কথা জানায় তারা।

গত ১২ মে ভোর সাড়ে ৫টায় চীনের প্রথম দফায় উপহার দেয়া ৫ লাখ টিকা দেশে এসে পৌছায়। ওইদিন বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের কাছে টিকা হস্তান্তর করে চীন।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬