জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি

২১ মে ২০২১, ১১:৪৮ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব আলোচিত কাজী জেবুন্নেসা বেগমকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার (১৯ মে) তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ক চিঠি দেওয়া হয়।

সেই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের একজন কর্মকর্তা এবং সাধারণ নাগরিক হিসেবে এতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের মর্যাদাহানি হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে বিষয়টি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে কাজী জেবুন্নেসা বেগম, অতিরিক্ত সচিব সম্পর্কে অসত্য সংবাদ, ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত ১৭ মে (সোমবার) ‘রাষ্ট্রীয় গোপন নথি’ চুরি চেষ্টার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাকে ‘অফিসিয়াল সিক্রেটস' আইনের মামলায় গ্রেপ্তার করা হয়৷ পরদিন ১৮ মে (মঙ্গলবার) তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গতকাল তাঁর জামিন শুনানী হলেও আদেশ পরে দেওয়া হবে মর্মে জানানো হয়েছে।

একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শি…
  • ২১ এপ্রিল ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬