সরকার সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো কিছুই করবে না: কাদের

২০ মে ২০২১, ০৯:০২ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো কিছুই করবে না।

বৃহস্পতিবার (২০ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সাংবাদিকদের ধৈর্য ধরার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। স্বাস্থ্যখাত সহ যে কোনো খাতে দুর্নীতি হলে শেখ হাসিনার সরকার কাউকেই ছাড় দেবেন না।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সুখে দুখে সব সময় শেখ হাসিনা তাদের পাশে আছেন। সাংবাদিকরা অনেক তথ্য সংগ্রহ করে থাকেন। অপ্রকাশযোগ্য তথ্য ছাড়া বাকিগুলো সংগ্রহের একটি গাইডলাইন অনুসরণ করা হয়। একজন অভিজ্ঞ সাংবাদিকের এভাবে তথ্য সংগ্রহ করা ঠিক হয়েছে কিনা সেটা দেশবাসী বিবেচনা করবে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬