গণবিজ্ঞপ্তি স্থগিতাদেশের মেয়াদ বাড়ল ২৩ মে পর্যন্ত

২০ মে ২০২১, ০২:২৯ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি স্থগিতাদেশের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। ১ থেকে ১২তম নিবন্ধনধারী রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম।

আদালতে শুনানি শেষে অ্যাডভোকেট খুরশিদ আলম জানান, আগামী ২৩ মে পর্যন্ত গণবিজ্ঞপ্তির স্থগিতাদেশ বৃদ্ধি করা হয়েছে। এদিন ১ থেকে ১২তম রিটকারীদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৬ মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করে আদালত। একই সাথে আগামী সাতদিনের মধ্যে ১ থেকে ১২তমদের নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত।

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close