মাতৃত্বকালীন ছুটি পাবেন শিশুসহ চাকরিতে যোগ দেয়া নারী

১৯ মে ২০২১, ১২:৫২ PM
মা ও শিশু

মা ও শিশু © ফাইল ফটো

ছয় মাসের কম বয়সী শিশু সন্তান নিয়ে প্রথম সরকারি চাকরিতে যোগ দিলে পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা।

মঙ্গলবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

গেজেটে বলা হয়, ছয় মাসের কম বয়সী শিশু নিয়ে সরকারি চাকরিতে যোগ দেয়া নারী তার সন্তানের বয়স ছয় মাস হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। সরকারি চাকরি বিধির (১ম খণ্ড) ১৯৭ ধারার উপধারা-১-এ এই বিধান যুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতায় রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে চাকরি বিধিতে এই সংশোধন এনেছেন। এর আগে ২০১১ সালের ৯ জানুয়ারি ১৯৭ ধারার উপধারা-১ সংশোধন করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ চার মাস থেকে ছয় মাসে উন্নীত করা হয়েছিল। নতুন সংশোধনীতে সন্তানসহ সরকারি চাকরিতে প্রথম যোগ দেয়া নারীদের জন্যও সেই সুযোগ রাখা হলো।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬