রোজিনা অন্যায় করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

১৮ মে ২০২১, ০৩:২১ PM
রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সরকারি নথি নিয়ে যাচ্ছিলেন, তিনি অন্যায় করেছেন। মঙ্গলবার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোজিনা অনুনতি ছাড়াই সরকারি নথি নিয়ে যাচ্ছিলেন, মোবাইলে ছবি তুলেছেন। অনুমতি ছাড়া তিনি ওই অফিসে প্রবেশ করেছেন। তিনি অন্যায় করেছেন। তার বিরুদ্ধে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পুরোনো কোনো কিছুর জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, তাকে কোনোও নির্যাতন করা হয়নি। এটি মিথ্যা কথা। পুরো ঘটনাই অনাকাঙ্ক্ষিত। 

জাহিদ মালেক বলেন, একজন অতিরিক্ত সচিবের বিরুদ্ধে রোজিনাকে গলা চেপে ধরার বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমি ওই সচিবের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোজিনা ইসলাম আমাদের উপর হামলা করেছেন। তাকে যখন বাধা দেয়া হয় তখন আমাকে চর মেরেছে, খামছি দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, রোজিনাকে ছয়ঘন্টা আটকে রাখা হয়নি। ঘটনার সময় সেখানে পাঁচ-ছয়জন কর্মকর্তা ছিলেন। রোজিনা তাদের কোনো সহযোগিতাই করছিলেন না। ঘটনার মাত্র আধাঘণ্টার মধ্যে পুলিশ এসেছে। আমার আগে এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন।

চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬