গণপরিবহন আরও কিছু দিন বন্ধ রাখার পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

১৭ মে ২০২১, ০৬:২৬ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল আরও কিছু দিন বন্ধ রাখার পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংক্রমণ আরও কমিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ প্রযোজন মনে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন বাস, ট্রেন, লঞ্চ বন্ধ আছে। এটা ২৩ মে’র পরেও চলবে কি না, সেই সিদ্ধান্ত আমরা এখনই নিতে পারছি না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ থাকবে আরও বেশ কিছু দিন সময় বন্ধ থাকার।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার পরিপ্রেক্ষিতে এক বছর পর গত ৬ এপ্রিল পুনরায় বিধি-নিষেধ আরোপ করে সরকার। তখন থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সেই বিধি-নিষেধের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এমতাবস্থায় বাস মালিক-শ্রমিকরা গণপরিবহন চালুর দাবি করে আসছেন।

আরো পড়ুন ভারতীয় ধরন দেশে খুব বেশি ছড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬