এবারের লকডাউনেও খোলা থাকবে দোকানপাট-শপিং মল

১৬ মে ২০২১, ০৮:৪১ PM
এবারের লকডাউনেও খোলা থাকবে দোকানপাট-শপিং মল

এবারের লকডাউনেও খোলা থাকবে দোকানপাট-শপিং মল © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন সরকার আরও এক সপ্তাহ বাড়িয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। তবে লকডাউনের এই সময় দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে। আগামী ২৩ মে (রোববার) পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের মেয়াদ ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ট্রেন ও লঞ্চ এবং আন্তঃজেলা বাস আগের মতই বন্ধ থাকছে। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে।

শুরুতে লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ‘জীবন-জীবিকার কথা বিবেচনা করে’ গত ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আমরা সরকারি সিদ্ধান্ত মেনে চলব। সরকার যদি মনে করে দোকানপাট-বিপণিবিতান বন্ধ রাখতে, রাখব। আমরা সমস্যায় পড়লে তো সরকারের কাছে যাই।

রোববারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ কেবল খাদ্য বিক্রি বা সরবরাহ (টেকওয়ে বা অনলাইন) করতে পারবে। তবে নতুন লকডাউনে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের বিষয়ে কিছুই বলা হয়নি।

এর আগে গত ৫ মে লকডাউনের বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সে সময় শুরুতে না হলেও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দোকানপাট-শপিং মল খুলে দেয়া হয়েছিল। এখন এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়নো হয়েছে। এ সময়ে ব্যবসায়ীরা দোকনপাট খোলা রাখতে পারবেন।

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence