দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল

১৬ মে ২০২১, ০৩:২২ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১৪৯ জনে। এ সময় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ২৬১ জন। আর সুস্থ হয়েছিলেন ৯৬৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। আর ব্রাজিলে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৯ জন। আর মারা গেছেন ২ হাজার ৮৭ জন।

পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬