লকডাউন এক সপ্তাহ বাড়ছে, প্রজ্ঞাপন আজ

১৬ মে ২০২১, ০৮:১৭ AM
লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। আজ রোববার (১৬ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী লকডাউন আজই শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (১৫ মে) লকডাউন বৃদ্ধির সম্ভাবনার কথা গণমাধ্যমকে বলেছেন। তিনি বলেছেন, ‘এখন যেভাবে বিধিনিষেধ চলছে, তা এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। আলোচনা করে এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।’ রোববারই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।

সূত্র জানিয়েছে, ঈদের ছুটিতে মানুষ চলাচল করেছে, তাতে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। ২৪ মের দিকে এর ফল দেখা যাবে। এ জন্য আরও কিছুদিন লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার। শহর ছেড়ে যারা গ্রামে গেছেন তাদের ফেরার বিষয়েও আজ সিদ্ধান্ত হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

চলমান লকডাউনে জেলায় গণপরিবহন চলছে। তবে এক জেলা থেকে আরেক বন্ধ আছে। যাত্রীবাহী নৌযান ও ট্রেনও বন্ধ আছে। তবে দোকান, শপিং মল ও ব্যাংক খোলা আছে। জরুরি কার্যক্রমে যুক্ত অফিসও খোলা।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬