লকডাউন এক সপ্তাহ বাড়ছে, প্রজ্ঞাপন হতে পারে কাল

১৫ মে ২০২১, ০৪:৪৩ PM
লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। আগামীকাল রোববার (১৬ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী লকডাউন কাল শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার (১৫ মে) লকডাউন বৃদ্ধির সম্ভাবনার কথা গণমাধ্যমকে বলেছেন। তিনি বলেছেন, ‘এখন যেভাবে বিধিনিষেধ চলছে, তা এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। আলোচনা করে এ বিষয়ে কাল সিদ্ধান্ত নেওয়া হবে।’ কালই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।

২৪ মে খুলছে না বিশ্ববিদ্যালয়

সূত্র জানিয়েছে, ঈদের ছুটিতে মানুষ চলাচল করেছে, তাতে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। ২৪ মের দিকে এর ফল দেখা যাবে। এ জন্য আরও কিছুদিন লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার। শহর ছেড়ে যারা গ্রামে গেছেন তাদের ফেরার বিষয়েও কাল সিদ্ধান্ত হতে পারে।

চলমান লকডাউনে জেলায় গণপরিবহন চলছে। তবে এক জেলা থেকে আরেক বন্ধ আছে। যাত্রীবাহী নৌযান ও ট্রেনও বন্ধ আছে। তবে দোকান, শপিং মল ও ব্যাংক খোলা আছে। জরুরি কার্যক্রমে যুক্ত অফিসও খোলা।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬