পশ্চিমবঙ্গে ১৫ দিনের সর্বাত্মক লকডাউন, বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৫ মে ২০২১, ০২:৫২ PM
ফের এই দৃশ্যই দেখতে চলেছে পশ্চিমবঙ্গ

ফের এই দৃশ্যই দেখতে চলেছে পশ্চিমবঙ্গ © ফাইল ছবি

টানা কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অবশেষে বাধ্য হয়ে লকডাউনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামীকাল রবিবার (১৬ মে) থেকে ৩০ মে পর্যন্তক ১৫ দিন সর্বাত্মক লকডাউনে থাকবে পশ্চিমবঙ্গ।

আজ শনিবার (১৫ মে) এক ঘোষণায় এই আদেশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি আদেশ অনুযায়ী, ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত জরুরি ও অতিপ্রয়োজনীয় সেবাদানকারী সংস্থার কার্যালয়গুলো ছাড়া সরকারি-বেসরকারি সব দফতর বন্ধ থাকবে। আগের মতোই বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

খাবার, খাদ্যসামগ্রী ও অতিপ্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকানগুলো ছাড়া অন্যান্য দোকান গুলো বন্ধ থাকবে। খাদ্যসামগ্রি বিক্রি করা দোকানগুলোর মধ্যে শাকসবজি, মুদি দোকান, দুধ ও মাছ-মাংসের দোকানগুলো খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।

লকডাউন চলাকালে পশ্চিমবঙ্গে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে জরুরি সেবার আওতাভূক্ত যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িসহ উত্তরের বিভিন্ন জেলার চা বাগানগুলো তাদের কর্মরত মোট জনশক্তির অর্ধেক নিয়ে কাজ চালাবেন।

আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় শিক্ষা, প্রশাসন ও ধর্ম সংক্রান্ত যাবতীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রাত ৯টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত ঘরের বাইরে যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

লকডাউনকালীন মেয়াদে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলো খোলা থাকবে বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ই-কমার্স ও হোম ডেলিভারি সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। অটোমোবাইল রিপেয়ার শপ বা গ্যারেজগুলোকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

রাজ্যের যাবতীয় পার্ক ও উদ্যানগুলো আগামী ১৫ দিন বন্ধ থাকবে। বিবাহ অনুষ্ঠানগুলোতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবেন না।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬