ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ

১৪ মে ২০২১, ০৮:৫৯ PM
ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ

ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ঈদে ঘরমুখো মানুষের উপেক্ষিত স্বাস্থ্যবিধির কারণে এ সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

আজ শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছে, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে যেন তাদের ফেরানো হয়।

তিনি বলেন, আমরা সক্ষমতা বাড়িয়েছি। কিন্তু আমাদের সক্ষমতারও সীমাবদ্ধতা আছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; মাস্ক পরতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের আগ পর্যন্ত সাধারণ মানুষদের ঢাকায় না ফেরার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

তিনি বলেছেন, যারা প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়ে গেছেন, তাদের কাছে অনুরোধ করবো আপনারা সরকারের চলমান বিধিনিষেধ প্রত্যাহারের আগ পর্যন্ত ঢাকায় ফিরবেন না।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬