করোনায় আরও ৩১ জনের মৃত্যু

১৩ মে ২০২১, ০৩:৩৬ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৬ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৯০ জন।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৪০ জন। আর সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ভারতেই মারা গেছেন ৪ হাজার ১২০ জন। ভারতে এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬