লোহাগাড়ায় দেয়াল চাপায় বাড়ির মালিকের মৃত্যু

১১ মে ২০২১, ০৯:৫৫ PM
দেয়াল চাপা

দেয়াল চাপা © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পুরাতন বাড়ির মাটির দেয়াল ভাঙার সময় চাপা পড়ে মো. নুরুল আমিন (৪০) নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১২ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বাইতুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পুরাতন বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন নুরুল আমিন। এসময় দেয়ালের একটি অংশ নুরুল আমিন গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, এখনও পর্যন্ত এ রকম সংবাদ পায়নি। সংবাদ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬